মোবাইল আর্থিক সেবা
'তোর তো সামনে মহাবিপদ, আমি জিনের বাদশাহ'
কখনো ‘জিনের বাদশা’, কখনো তান্ত্রিক-কবিরাজ, আবার কখনো পরিচিত ব্যক্তির মুঠোফোন নম্বর নকল করে কম দামে চাল বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর। চাল ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের একটি মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।